কুলাউড়ার দুর্ঘটনার পেছনে গাফিলতি থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি: সিলেটে রেলমন্ত্রী

সিলেট প্রতিনিধি
২৬ জুন ২০১৯, ১৭:২৫আপডেট : ২৬ জুন ২০১৯, ১৭:৫০

সিলেটে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালে ট্রেন দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বুধবার (২৬ জুন) সিলেট সফর করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার সময় তাদের হাতে ১০ হাজার টাকা করে অনুদান তুলে দেন। এছাড়া নিহতদের পরিবারকে এক লাখ  টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোনও ত্রুটি বা গাফিলতি হয়েছে কি না তা তদন্ত করে দেখা হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।’

সাংবাদিকদের রেলমন্ত্রী বলেন, ‘৭৫ পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় এসে রেল সেক্টরকে একেবারে ধ্বংস করে দেয়। সড়ক যোগাযোগে তারা কিছু উন্নয়ন করলেও রেল যোগাযোগে কোনও উন্নয়নই করেনি।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল এই রেল বিভাগ। ২০১১ সাল থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রেলপথের উন্নয়নে হাত দিয়েছে। সারা দেশেই মিটার গেজ রেললাইনগুলো ডুয়েল গেজে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া এই লাইনগুলো যতক্ষণ পর্যন্ত ভালো অবস্থায় নেওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত সময় তো লাগবেই।’ সিলেটে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

তিনি আরও বলেন, ‘ঢাকা-সিলেট রেলপথে আখাউড়া পর্যন্ত ডুয়েল গেজে রূপান্তরিত হয়েছে। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েল গেজে রূপান্তরিত করতে ইতোমধ্যে একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটি অনুমোদন করেছে। দ্রুত তা বাস্তবায়নে কাজ চলছে। এই প্রকল্পের অধীনে এই রুটে আরও ১৬টি নতুন রেলস্টেশন নির্মাণ হবে এবং সিলেট রেলস্টেশনকে আরও আধুনিকভাবে নির্মাণ করা হবে।’

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপিও উপস্থিত ছিলেন।

এদিকে ট্রেন দুর্ঘটনায় নিহত দক্ষিণ সুরমার আব্দুল্লাহপুর গ্রামের ফাহমিদার পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে যান মন্ত্রী। এ সময় তিনি তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ও ফাহমিদার আত্মার শান্তি কামনা করে দোয়া করেন। রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতের পরিবারকে এক লাখ টাকা নগদ প্রদান করেন।

এ সময় মন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের মাধ্যমে ফাহমিদার পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হবে। তার পরিবারের একজন সদস্যকে রেলে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে।”

আরও পড়ুন- সেতু নয়, অন্য চার কারণ চিহ্নিত করেছে রেলওয়ের তদন্ত কমিটি

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম