দুর্ঘটনার জন্য রেল মন্ত্রণালয়কে ব্যর্থ বলা যাবে না: রেলমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
২৬ জুন ২০১৯, ১৮:২৫আপডেট : ২৬ জুন ২০১৯, ১৮:৩৪

মৌলভীবাজারে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘কোনও দুর্ঘটনাই আমাদের কাম্য নয়। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এখানে এসেছি। ব্রিজ ভেঙে নয়; অতিরিক্ত যাত্রী, নাট-বল্টু খোলা ও কারিগরি ক্রটির কারণেও এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুটি তদন্ত কমিটি কাজ করছে। তারা এর কারণ জানাবে। এই দুর্ঘটনার জন্য রেল মন্ত্রণালয়কে ব্যর্থ বলা যাবে না।’

তিনি আরও বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তদন্ত রিপোর্টে যা আসবে তা আপনাদের সামনে উপস্থাপন করা হবে। যদি কেউ দায়ী হয়ে থাকে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে রেল বিভাগ।’ মৌলভীবাজারে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন

আজ বুধবার (২৬ জুন) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল রেল স্টেশনের কাছে আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের দুর্ঘটনাস্থল পরিদর্শন করার পর মন্ত্রী এসব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিনও তার সঙ্গে ছিলেন।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় রেল বিভাগের উন্নয়ন হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের আমলে আলাদা মন্ত্রণালয় হয়েছে। দৃশ্যমান নানা উন্নয়ন হয়েছে ও হচ্ছে।’ মৌলভীবাজারে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন

এসময় স্থানীয়দের দাবি বিবেচনায় নিয়ে বরমচাল স্টেশনে দুটি আন্তনগর ট্রেন স্টপেজের আশ্বাস দেন মন্ত্রী। পরবর্তীতে প্রয়োজন হলে আরও স্টপেজ দেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী ট্রেন দুর্ঘটনায় নিহত কুলাউড়ার আওয়ামী লীগ নেতার স্ত্রী মনোওয়ারা পারভীনের বাড়িতে যান এবং তাদের সান্ত্বনা দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সারয়ার আলম, রেলওয়ের প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জন প্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন- 

কুলাউড়ার দুর্ঘটনার পেছনে গাফিলতি থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি: সিলেটে রেলমন্ত্রী

সেতু নয়, অন্য চার কারণ চিহ্নিত করেছে রেলওয়ের তদন্ত কমিটি

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম