গোদাগাড়ীতে এক কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২৬ জুন ২০১৯, ২২:০২আপডেট : ২৬ জুন ২০১৯, ২২:০৪

গোদাগাড়ীতে এক কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে এক কেজি হেরোইনসহ তুহিন আলী (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার (২৬ জুন) র‌্যাব-৫ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ এর একটি দল দুপুর পৌনে দুইটার দিকে গোদাগাড়ীর মানিকচক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় এক কেজি হেরোইনস তুহিন আলী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তুহিন আলী গোদাগাড়ীর দিয়াড় মানিকচক মধ্যপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে। উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি টাকা। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, দুইটি সিমকার্ড এবং একটি মেমোরি কার্ড জব্দ করেছে র‌্যাব সদস্যরা।

তুহিন আলী দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম