গাংনীতে 'দুই পক্ষের গোলাগুলিতে' সন্ত্রাসী নিহত

মেহেরপুর প্রতিনিধি
২৯ জুন ২০১৯, ১১:১২আপডেট : ২৯ জুন ২০১৯, ১১:২১

গুলিতে নিহত মনিরুলের লাশ মেহেরপুরের গাংনীতে দুই পক্ষের গোলাগুলিতে মনিরুল ইসলাম (৩০) নামের এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দিনগত রাত ২টার দিকে গাংনী উপজেলার কসবা-কচুইখালি মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তুল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।

মনিরুল ইসলাম কসবা গ্রামের ওসমান আলির ছেলে। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গাংনী থানার ওসি মো. ওবাইদুর রহমান জানান, কসবা-কচুইখালি মাঠে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় মনিরুল ইসলামকে উদ্ধার করে। তাকে গাংনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এম কে রেজা তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ গাংনী থানায় নেওয়া হয়। গাংনী থানা

ওসি আরও জানান, ‘নিহত মনিরুল ইসলামের বিরুদ্ধে গাংনীসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজী, ডাকাতি, অপহরণ,  অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদক আইনে মোট ৯টি মামলা রয়েছে। সে জেলার শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্যতম।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম