রিফাত হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে: আইজিপি

রংপুর প্রতিনিধি
৩০ জুন ২০১৯, ১৯:৫৮আপডেট : ৩০ জুন ২০১৯, ২০:২৩

রংপুর পুলিশ সুপার কার্যালয়ে আইজিপি জাবেদ পাটোয়ারী

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘বরগুনার রিফাত হত্যাকারীদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। খুনিরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য দেশের সব সীমান্তসহ নদী, আকাশ ও সড়ক পথে চেকপোস্ট বসিয়ে নজরদারি করা হচ্ছে। খুনিদের ছবি পাঠানো হয়েছে দেশের সীমান্তসহ সারা দেশে। তাদের গ্রেফতারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। রবিবার (৩০ জুন) বিকালে রংপুর পুলিশ সুপার কার্যালয়ের নতুন ভবন উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘আমরা ইতোমধ্যে খুনিদের সবাইকে চিহ্নিত করতে পেরেছি। আট জনকে গ্রেফতার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং অন্যান্য মাধ্যমে খুনিদের শনাক্ত করা হয়েছে। আমরা আশাবাদী অচিরেই সবাইকে গ্রেফতার করতে সক্ষম হবো।’ তিনি বলেন, বরগুনা পুলিশ ছাড়াও সারাদেশে পুলিশের বিভিন্ন ইউনিট খুনিদের গ্রেফতারে কাজ করছে। ডিবি পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিটসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। অচিরেই ভালো খবর দিতে পারবো বলে আশা করছি।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য প্রমুখ। পরে বিভাগীয় কমিউনিটি পুলিশিং সমিতির আয়োজনে স্থানীয় পুলিশ কমিউনিটি সেন্টার থেকে জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনামূলক র‌্যালিতে অংশ নেন আইজিপি।

আরও পড়ুন: স্বামীকে বাঁচাতে সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ নারীর, তবুও শেষ রক্ষা হলো না

                রিফাত হত্যায় ১২ আসামি, ওরা কারা?

 

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম