সীমান্তে হত্যা বন্ধে প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ: বিজিবির ডিজি

রাজশাহী প্রতিনিধি
৩০ জুন ২০১৯, ২৩:৪৮আপডেট : ০১ জুলাই ২০১৯, ০০:০১

রাজশাহীতে বিজিবি-১ ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেজর জেনারেল সাফিনুল ইসলাম

সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম। রবিবার (৩০ জুন) দুপুরে রাজশাহীতে বিজিবি-১ ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বিজিবি মহাপরিচালক বলেন, ‘সব মৃত্যুই অনাকাঙ্ক্ষিত। এরপরও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রতিটি আইনশৃঙ্খলা বাহিনী সেই নীতি অনুসরণ করছে। বিজিবি এর বাইরে নয়। মাদকের ছোবল থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে। এটি না করলে দেশে মাদকের ভয়াবহতা কমানো সম্ভব নয়। তবে কেউ যেন কোনও অন্যায় ঘটনার শিকার না হয় সেদিকে বিজিবিসহ প্রতিটি আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।’
কুমিল্লার বিবিরবাজার সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত প্রশান্ত কুমার দাস মাদক চোরাকারবারির সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলে দাবি করেন বিজিবি মহাপরিচালক। তিনি বলেন, মাদক চোরাকারবারির সঙ্গে সংশ্লিষ্ট না থাকলে তার কাছে ইয়াবা পাওয়া যাবে কেন? বিজিবি মহাপরিচালক বলেন, যেহেতু আমাদের জনবল কম, সেহেতু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের এই শূন্যতা পূরণ করতে হবে। এজন্য সীমান্ত এলাকায় সিসি টিভি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন করা হবে। বিজিবি এরই মধ্যে স্মার্ট বর্ডার ম্যানেজমেন্টের সূচনা করেছে, বর্তমানে যা যশোরের পুটখালীতে চলছে। এর মাধ্যমে চোরাকারবারি এবং অপরাধীদের ওপর নজরদারি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে রাজশাহীর আদাতলা সীমান্ত, নওগাঁ সীমান্ত এলাকাসহ দেশের বেশ কয়েকটি সীমান্তে এই প্রযুক্তির ব্যবহার প্রক্রিয়াধীন রয়েছে।
এ সময় রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুস সোবহান, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম