ভারতে পাচারকালে ১৭০ কেজি পাঙ্গাস মাছের পোনা উদ্ধার

হিলি প্রতিনিধি
০১ জুলাই ২০১৯, ১০:০৯আপডেট : ০১ জুলাই ২০১৯, ১০:১৮

সীমান্ত (ফাইল ছবি) দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারকালে দেশীয় ১৭০কেজি পাঙ্গাস মাছের পোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহাজাহান আলী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। রবিবার দিনগত রাত ২টার দিকে সীমান্তের মংলা পাকা রাস্তার ওপর থেকে পোনাগুলো উদ্ধার করে বিজিবি।

শাহাজাহান আলী জানান, বাংলাদেশ থেকে ভারতে দেশীয় পাঙ্গাস মাছের পোনা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে রবিবার দিনগত রাত ২টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল হিলি সীমান্তের মংলা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ১৮টি পোনা ভর্তি প্লাস্টিকের ড্রাম ফেলে রেখে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে ড্রামগুলো উদ্ধার করে তার ভেতর থেকে ১৭০ কেজি পাঙ্গাস মাছের পোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পোনাগুলির সিজারমূল্য ৭৭ হাজার টাকা। পোনাগুলি সিজার লিস্টের মাধ্যমে  হিলি স্থল শুল্ক স্টেসনে জমা দেওয়া হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক