বোড়াগাড়িতে চেয়ারম্যান পদে ছয় জনের মনোনয়নপত্র জমা

নীলফামারী প্রতিনিধি
০১ জুলাই ২০১৯, ১১:০৪আপডেট : ০১ জুলাই ২০১৯, ১১:১২

নীলফামারী নীলফামারীর ডোমারে বোড়াগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ছয় জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। একইসঙ্গে ২নং সংরক্ষিত নারী সদস্য পদে দুই জন মনোনয়নপত্র দাখিল করেন।

রবিবার (৩০ জুন) বিকাল ৫টার দিকে প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. রহিমের কাছে মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলা যুব লীগের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম রিমুন (আওয়ামী লীগ), দীলিপ কুমার রায় (স্বতন্ত্র), আব্দুল মান্নান (স্বতন্ত্র), মো. রফিকুল ইসলাম (স্বতন্ত্র), সন্তোষ চন্দ্র অধীকারী (স্বতন্ত্র),  মতিরাম রায় (স্বতন্ত্র)।

অপরদিকে, সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা হলেন-  সোনালী বেগম ও জোসনা রানী।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ২ জুলাই মনোনয়নপত্র যাচাই বাছাই, ৯ জুলাই প্রত্যাহার,  ২৫ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, তোফায়েল আহমেদ বোড়াগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ও দিপালী রানী রায় সংরক্ষিত নারী সদস্য পদ থেকে পদত্যাগ করে নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন। ওই পদ দুটি নির্বাচন কমিশন শূন্য ঘোষণা করেন। তোফায়েল আহমেদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম