এখন জঙ্গিরা ইন্টারনেটে বেশি সক্রিয়: আইজিপি

রংপুর প্রতিনিধি
০১ জুলাই ২০১৯, ১৩:২২আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৩:৩১

রংপুরে আইজিপি জাবেদ পাটোয়ারী বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘আমাদের দেশে তৈরি হওয়া জেএমবির জঙ্গিরা আইএসআইয়ের অনুসারী হতে পারে। আমরা তাদের ওপর নজর রাখছি। এখন জঙ্গিরা ইন্টারনেটে বেশি সক্রিয়। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি করেছে। তারা সদস্য রিক্রুট করাসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। তবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো নজরদারি করছে। ইতোমধ্যে আমরা অনেক জঙ্গিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এটা গোয়েন্দাদের নিয়মিত নজরদারির ফল। আমরা তাদের যে কোনও তৎপরতা নস্যাৎ করে দেবো।’

আজ সোমবার (১ জুলাই) সকালে রংপুর নগরীর কাছারী বাজার এলাকায় অবস্থিত রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে আইজিপি রংপুর মেট্রোপলিটন পুলিশের সমন্বিত সিসিটিভি ব্যবস্থা চালু, ওয়েবসাইটের উদ্বোধন ও মেট্রোপলিটন পুলিশের কর্মবন্টন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধন করেন। রংপুরে আইজিপি জাবেদ পাটোয়ারী

আইজিপি বরগুনার রিফাত হত্যার ঘটনার কারণ উল্লেখ করতে গিয়ে বলেন, ‘এখন সমাজে যে চিত্র দেখা যাচ্ছে তা হচ্ছে অবক্ষয়ের চিত্র। এখন যে ছেলেটি পাড়া মহল্লায় বড় হচ্ছে তারা মুরব্বিদের এমনকি বাবা-মায়েদেরও মানে না। এরা এটাকে অ্যাডভেঞ্চারের জায়গা মনে করছে। তারা ছোট খাটো গ্রুপ তৈরি করছে। মাস্তান গ্রুপ গড়ে তুলছে। আর এসব গ্রুপের সন্তানদের বাবারাও নিজেদের গর্বিত মনে করছেন। কারণ তাদের সালাম দিচ্ছে এলাকার লোকজন। কিন্তু সেটা শ্রদ্ধার জন্য নয়, ভয়ে দিচ্ছে, সেটা বাবারা বোঝে না। এটা সামাজিক অবক্ষয়। এই অবক্ষয়কে সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করে তা মোকাবেলা করতে হবে।’

তিনি সমাজবিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কীভাবে এই অবক্ষয় দূর করা যায় সে জন্য চিন্তা ভাবনা করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম