সীমান্ত সমস্যা নিয়ে আসামে বাংলাদেশ ও ভারতের ডিসি-ডিএম সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ জুলাই ২০১৯, ১৬:৪৪আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৭:১৩

আসামে বাংলাদেশ ও ভারতের ডিসি-ডিএম সম্মেলন বাংলাদেশ ও ভারতের ডিসি-ডিএম সম্মেলন আসাম রাজ্যের ধুবরি জেলায় শুরু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, সীমান্ত অপরাধ, সীমান্ত পিলার নির্মাণ ও সংস্কার, সীমান্ত হাট, সোনাহাট স্থল বন্দরের ইমিগ্রেশন চালু, দুই দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ক্রীড়া বিনিময় এবং জেলে বন্দি বিনিময় নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে।
বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন। এছাড়া রয়েছেন কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মুহিবুল ইসলাম খান বিপিএম, কুড়িগ্রাম ২২ বিজিবি পরিচালক লে. কর্নেল মো. জামাল হোসাইন, ভূরুঙ্গামারী ইউএনও মাগফিরুল হাসান আব্বাসী, রাজিবপুর ইউএনও মেহেদী হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মাসুদ হোসেন, বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটির সহকারী পরিচালক মাহফুজুল ইসলাম ভূঁইয়া, ল্যান্ড রেকর্ডস সার্ভিস বিভাগের কানুনগো আব্দুল হক, সোনাহাট স্থল বন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল।
অপরদিকে ভারতীয় টিমে নেতৃত্ব দেন ধুবরি জেলা প্রশাসক আনন্ত লাল জ্ঞানী। এছাড়া রয়েছেন পানবাড়ি মানকার চর জেলা প্রশাসক মোছা. আতিকা সুলতানা, বিএসএফ অধিনায়ক ললিত কুমার, ধুবরি পুলিশ সুপার ডিডি হাজারিকা, মানকারচন এসপি কাংকন জ্যোতি। 

 

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম