কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে ১৯৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ

কেরানীগঞ্জ প্রতিনিধি
০৩ জুলাই ২০১৯, ০৪:৫৯আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০৫:০০

অবৈধ স্থাপনা উচ্ছেদ ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে বিআইডব্লিউটিএ’র উদ্যোগে ১৯৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০টায় মডেল থানার খোলমোড়া মসজিদঘাট এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। জিনজিরা ইউনিয়নের রসুলপুর এলাকা পর্যন্ত অভিযান চলে। প্রায় পাঁচ ঘণ্টা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে একতলা ভবন ৩৭টি, তিনতলা ভবন একটি, দুইতলা ভবন ১৩টি, আধাপাকা ৮৫টি, বাউন্ডারি দেয়াল ১৭টি ও টিনসেট ঘর ৪৫টি। বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, এখানে কয়েক বছর আগেই নদী রক্ষা সীমানা পিলার স্থাপন করা হয়। সীমানা পিলার অতিক্রম করে নির্মিত স্থাপনাগুলোই শুধু উচ্ছেদ করা হচ্ছে। উচ্ছেদের আগে লাল দাগ দিয়ে অবৈধ স্থাপনা চিহ্নিত ও মাইকিং করে সবাইকে জানানো হয়েছে। তারপরও অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় আমাদের অভিযান চালাতে হচ্ছে।
তিনি বলেন, ‘নদী রক্ষায় হাইকোর্টের নির্দেশ রয়েছে। দখলদার যত ক্ষমতাশালী হোক তা দেখা হবে না। নদীর জায়গা নদীতে ফিরিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। এই উচ্ছেদ অভিযানে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র (ঢাকা নদী বন্দর) যুগ্ন পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, উপপরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক নুর হোসেন । চতুর্থ দফায় এই উচ্ছেদ অভিযান আগামী ২৫ জুলাই পর্যন্ত ফতুল্লার আলীগঞ্জ পর্যন্ত চলবে বলে জানা গেছে।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম