শিশু হত্যা মামলায় সৎ বাবাসহ দুইজনের মৃত্যুদণ্ড

যশোর প্রতিনিধি
০৩ জুলাই ২০১৯, ১৮:৩৩আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৮:৫৭

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেদুল যশোর সদর উপজেলার ঘোড়াগাছা গ্রামের শিশু ইমরান হত্যা মামলায় সৎ বাবাসহ দুই জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন স্পেশাল জজ (জেলা জজ) আদালত। আজ বুধবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে বিচারক মোহাম্মদ ফারুক হোসেন এ রায় দেন। একইসঙ্গে এ মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

দণ্ডিতরা হলেন- ঘোড়াগাছা গ্রামের আন্দাউল্লাহ আজিজের ছেলে সবেদুল ও আব্দুল মজিদের ছেলে আব্দুল হাকিম। খালাসপ্রাপ্তরা হলেন একইগ্রামের দাউদ মোড়লের ছেলে ইদ্রিস আলী ও খোড়া কাশেমের ছেলে ইকবাল হোসেন।

স্পেশাল জজ আদালতের পিপি এসএম বদরুজ্জামান পলাশ জানিয়েছেন, ২০০১ সালের ২৪ এপ্রিল খুন হয় ইমরান (১২)। তার বাবা আনসার আলীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর আসামি সবেদুলকে বিয়ে করেন তার মা কোহিনূর বেগম। বিয়ের পর থেকে প্রথম ঘরের সন্তান ইমরানকে নিয়ে কোহিনূরের সঙ্গে দ্বিতীয় স্বামী সবেদুলের প্রায়ই ঝগড়া বিবাদ হতো। ঝগড়ার সময় সবেদুল একাধিকবার ইমরানকে হত্যার হুমকি দেন। সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি সবেদুলের সঙ্গে বিয়ে বিচ্ছেদ ঘটান। এতে ক্ষিপ্ত হয় সবেদুল।  

২০০১ সালের ২৪ এপ্রিল বিকালে ইমরান খেলা করতে বের হয়ে আর বাড়ি না ফেরায় তার নানাবাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় লোকজন তার নানাকে জানায়, ভৈরব নদের পাড়ে একই এলাকার হাকিমের সঙ্গে ইমরানকে তারা দেখেছে। এরপর স্থানীয় লোকজন হাকিমকে তার বাড়ি থেকে ধরে মারপিট করলে সে জানায়, সবেদুল ও সে ইমরানকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ একই এলাকার কুদ্দুস মোল্লার পানের বরজের পাশ থেকে ইমরানের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ইমরানের নানা হায়াৎ আলী মল্লিক ২৫ এপ্রিল কোতোয়ালি থানায় সবদুল, আব্দুল হাকিম, ইদ্রিস আলী ও ইকবাল হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। বিয়ে বিচ্ছেদের প্রায় সাত মাস পর সাবেদুল এই হত্যাকাণ্ড ঘটায়।

পিপি আরও জানান, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ স্পেশাল জজ আদালতের বিচারক সবেদুল ও আব্দুল হাকিমকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। এছাড়া ইদ্রিস আলী ও ইকবাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন।

রায় ঘোষণা শেষে আদালত দণ্ডিত আব্দুল হাকিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং সবেদুল পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম