পাহাড়ে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ জুলাই ২০১৯, ২২:০৭আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২২:১৮

ভেঙে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা পাহাড়ে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা ৫০টি বসতঘর উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বুধবার (৩ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন পরিবেশ অধিদফতর সংলগ্ন পাহাড়ে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ও ইসমাইল হোসেনের উপস্থিতিতে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। একই অভিযানে ১৫৬ জন ঝুঁকিপূর্ণ বসবাসকারীকে সরিয়ে নেওয়া হয়।

তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্ষায় ভারি বর্ষণে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। সেই আশঙ্কা থেকে এ অভিযান পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে নগরীর সবগুলো ঝুঁকিপূর্ণ পাহাড়ে অভিযান পরিচালনা করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম