পাহা‌ড়ের শিক্ষা ব্যবস্থা উন্নয়‌নে সরকার আন্ত‌রিক: বীর বাহাদুর ‌

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
০৪ জুলাই ২০১৯, ০০:০৮আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০০:০৯

বান্দরবান

সরকা‌রের আন্ত‌রিকতার ফ‌লে পাহা‌ড়ে শিক্ষার হার আ‌গের তুলনায় অ‌নেক বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাল‌য়ের মন্ত্রী বীর বাহাদুর উ‌শৈ‌সিং। তিনি ব‌লে‌ছেন, ‘পাহা‌ড়ে শিক্ষা ব্যবস্থা উন্নয়‌নে সরকার আন্ত‌রিক। শিক্ষা ব্যবস্থার পাশাপা‌শি দূর-দূরান্ত থে‌কে আসা শিক্ষার্থী‌দের থাকার জন্য হো‌স্টেলের ব্যবস্থাও করা হ‌চ্ছে।’ 

বুধবার (৩ জুলাই) সকা‌লে বান্দরবান সদরের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের উ‌দ্বোধনের সময় তি‌নি এসব কথা ব‌লেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হো‌সেন মজুমদার,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. শামীম, বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হো‌সেন, পৌর কাউন্সিলর আবুল খায়ের আবু, মোহাম্মদ আলী, বজলুল করিম চৌধুরী কিন্ডার গার্ডেন স্কু‌লের প্রতিষ্ঠাতা রেজাউল করিম চৌধুরী, সভাপতি সুচিত্রা তঞ্চঙ্গ্যাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী