বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত

গাজীপুর প্রতিনিধি
১৫ মে ২০২৪, ২০:০৫আপডেট : ১৫ মে ২০২৪, ২০:০৫

গাজীপুরের শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়রাম্যান প্রার্থী আব্দুল জলিলের মেয়ের গাড়ির ধাক্কায় ইয়াসিন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (শফিক মোড়) মজিবর রহমানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিশু ইয়াসিন গাজীপুর সিটি করপোরেশনের হাতিয়াব এলাকার জহিরুল ইসলামের ছেলে। সে তার বাবা-মায়ের সঙ্গে মুলাইদ দক্ষিণপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। নিহতের বাবা পেশায় টায়ার ব্যবসায়ী।

জানা গেছে, শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়রাম্যান প্রার্থী আব্দুল জলিলের মেয়ে ঝর্ণা আক্তার (৩০) তার চাচাতো ভাই কাউসার ও আলভিসহ পরিবারের অন্যান্য সদস্যরা গাড়ি নিয়ে নির্বাচনি প্রচারণায় বের হন। শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (শফিক মোড়) মজিবর রহমানের বাড়ির সামনে সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির প্রাইভেটকার শিশু ইয়াসিনকে ধাক্কা দেয়। এ সময় সে গুরুতর আঘাত পায়। উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, দুর্ঘটনাস্থল এলাকায় শ্রীপুর থানার এসআই নাহিদ হাসান টহল ডিউটিতে রয়েছেন। এ ধরনের তথ্য আমাদেরকে কেউ জানায়নি। যতটুকু জানা গেছে, ওই শিশু ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আছে। পুলিশকে জানালে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি