নিখোঁজ ভ্যান চালকের মরদেহ ডোবা থেকে উদ্ধার

বরিশাল প্রতিনিধি
০৪ জুলাই ২০১৯, ০০:৪০আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০০:৫৪

বরিশাল নিখোঁজের একদিন পর বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের ছাড়া বাড়ির ডোবা থেকে ভ্যান চালক মোসলেম উদ্দিন গাইনের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোসলেম ওই গ্রামের মৃত সফিজ উদ্দিন গাইনের ছেলে।

বুধবার (৩ জুলাই) আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন এই তথ্য জানিয়েছেন।

ওসি জানান, স্থানীয়রা ডোবায় লাশ দেখে থানায় খবর দেন। ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালক মোসলেমের মরদেহ উদ্ধার করা হয়।এই ঘটনায় মোসলেমের স্ত্রী থানায় অমমৃত্যু মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে লাশ বরিশাল মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যু কারণ নিশ্চিত হওয়া যাবে।     

মোসলেমের স্ত্রী রোজিনা বেগম বলেন, মঙ্গলবার আছরের পড়ে ওই ডোবায় মাছ ধরার জন্য জাল টানাতে যান তিনি। কিন্তু ফিরে না আসায় আমরা মনে করেছিলাম জাল পেতে সেখান থেকে ভ্যান চালাতে গেছেন। ভ্যান চালিয়ে গভীর রাতে বাড়ি ফিরবে। বুধবার সকালে বাড়ি না ফেরায় ভাতিজি রীপা তার খোঁজে বের হয়ে জাল পাতার ওই ডোবার স্থানে গিয়ে আমার স্বামীর লাশ দেখতে পায়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম