কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে আট কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বিজিবি।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. রফিকুল আলম বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার ২টার দিকে বিজিবির মহিষকুন্ডি বিওপির নায়েক সুবেদার মো. আবুল হাসেমের নেতৃত্বে দৌলতপুর উপজেলার হাতিশালা মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় আট কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।








