ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রাথমিক শিক্ষক গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
০৪ জুলাই ২০১৯, ১৯:২২আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২১:৫১

গ্রেফতার চাঁদপুরে স্কুলশিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শাহরাস্তি উপজেলার চিতোষী বাজারের ইয়াছিন মার্কেটের একটি কোচিং সেন্টারে। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত শিক্ষক ওমর ফারুককে (৩৩) আটক করে বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে চাঁদপুর আদালতে সোপর্দ করেছে। ওমর ফারুক চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ভিকটিমের বাবা সিএনজি চালক আনোয়ার হোসেন বলেন, ‘গত ১ জুলাই আমার মেয়ে স্কুলের ক্লাস শেষে সহপাঠীদের সঙ্গে ওমর ফারুকের কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যায়। একপর্যায়ে অন্য শিক্ষার্থীদের পড়া শেষ বলে তাদের চলে যেতে বলে সে। আমার মেয়েকে আরও অংক করানোর কথা বলে থাকতে বলে। এ সময় সে আমার মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে বিষয়টি মেয়ে সহপাঠীদের জানিয়ে আর পড়তে আসবে না বলে। রাতে এ ঘটনা আমি জানতে পেরে ঘটনার সুষ্ঠু বিচারে স্থানীয়দের সহযোগিতা চাই। এরপর ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিষয়টি মীমাংসার কথা বলে সালিশ বৈঠক করেন। ওই বৈঠকে অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে উল্টো আমাদের তিরস্কার করা হয়। এরপর থানায় অভিযোগ দিই।’

ওই ছাত্রীর মা মায়া বেগম বলেন, ‘আমার মেয়ে এখন মানসিকভাবে অসুস্থ হয়ে আতঙ্কিত। সে এখন আর স্কুলে যেতে চায় না। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’

স্থানীয়রা বলেন, ‘শিশুরা যদি শিক্ষকদের কাছেও নিরাপদ না থাকে তাহলে আমরা কোথায় যাবো? কার কাছে নিরাপদ বোধ করবো, নিশ্চিন্ত থাকবো? বাচ্চাদের স্কুলে পাঠিয়েও নিশ্চিন্ত থাকার সুযোগ নেই।’

এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘এ ঘটনায় থানায় মেয়েটির বাবা বাদী হয়ে ওমর ফারুকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমরা তার অভিযোগটি আমলে নিয়ে যৌন নিপীড়নের অপরাধের মামলা রুজু করেছি। ইতোমধ্যে আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আরও তদন্ত করবো।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম