বাংলাদেশি পাসপোর্টে ভারত যাওয়ার পথে ২ রোহিঙ্গা তরুণ আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ জুলাই ২০১৯, ২০:০৩আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২০:০৯

 বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভারতে যাওয়ার সময় দুই রোহিঙ্গা তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) ভারত যাওয়ার সময় আখাউড়া ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। আটকরা হলেন, মিয়ানমার থেকে আসা মো. হারুনের ছেলে মো. কামাল (২৪) ও আলী হোসেনের ছেলে সাব্বির মোল্লা (২২)।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছেন। তবে আটক কামালকে পাসপোর্টে কুমিল্লা ও সাব্বিরকে রাজবাড়ীর নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা আরও জানান, কামালের পাসপোর্ট নোয়াখালী এবং সাব্বিরেরটা ঢাকা থেকে ইস্যু করা হয়েছে।

ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, দুপুরে ওই দুই জন আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ভারতে ঢুকতে চেয়েছিলেন। তাদের পাসপোর্টে ভারত এবং মিয়ানমারের ভিসা রয়েছে। ইমিগ্রেশনের সময় জিজ্ঞাসাবাদে সঠিকভাবে নাম-ঠিকানা বলতে না পারায় এবং ভাষা সন্দেহজনক মনে হওয়ায় তাদেরকে আটক করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল তার মা-বাবাসহ কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এবং সাব্বির চট্টগ্রামের বাকুলিয়া আবাসিক এলাকায় থাকার কথা স্বীকার করেছেন। তবে তারা কীভাবে বাংলাদেশি পাসপোর্ট এবং ভারতের ভিসা পেয়েছেন সেটি বলা যাচ্ছে না। তাদেরকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, গ্রেফতারদের থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম