বরগুনায় অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

বরগুনা প্রতিনিধি
০৫ জুলাই ২০১৯, ১১:৩০আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১১:৩৯

বরগুনা বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের নিমতলী গ্রামের বয়াতি বাড়ির বাগান থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশে বিষের বোতল মিলেছে। শুক্রবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তবে কেউ লাশের পরিচয় শনাক্ত করতে পারেননি।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বয়াতি বাড়ির এক নারী বাগানে বাদাম কুড়াতে গেলে লাশ দেখতে পান। পড়ে স্থানীয়দের খবর দিলে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে এসেছি। লাশের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে দেখে মনে হচ্ছে নিহত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩২ বছর হবে। এছাড়াও লাশের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি হয়তো বিষপানেই এই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর আসল কারণ তদন্ত শেষে বলা যাবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম