পারিবারিক কলহের জেরে নিজের গায়ে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ জুলাই ২০১৯, ১১:৫৩আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১২:০১

চমেক পারিবারিক কলহের জের ধরে আবুল কাশেম (৩৫) নামে এক ফল বিক্রেতা নিজের গায়ে আগুন দিয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ফলমন্ডি সংলগ্ন নুরুন নাহার মঞ্জিলে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।

দগ্ধ আবুল কাশেম ওই এলাকার আবুল বশরের ছেলে। এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবুল কাশেমকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালে আনা হয়। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।’

আবুল কাশেমকে হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশী স্বপন। বাংলা ট্র্রিবিউনকে তিনি বলেন, ‘আবুল কাশেম মাদকাসক্ত। এ নিয়ে প্রতিনিয়ত পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া হতো। এর জের ধরে কয়েকদিন আগে তার স্ত্রী কুমিল্লায় বাবার বাড়ি চলে যান। বৃহস্পতিবার বিকালে একই বিষয় নিয়ে কাশেমের সঙ্গে তার বাবাসহ পরিবারের অন্য সদস্যদের ঝগড়া হয়। পরে কাশেম নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।’

হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান মৃণাল কান্তি দাশ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবুল কাশেমের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তার শ্বাস-প্রশ্বাস নিতে অসুবিধে হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হবে।’

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম