মোটরসাইকেল চুরির পর বন্ধুকে গলা কেটে হত্যাচেষ্টা: গ্রেফতার ৩

জামালপুর প্রতিনিধি
০৫ জুলাই ২০১৯, ১২:৩১আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১২:৩৩

কবির হোসেন জামালপুরের সরিষাবাড়ীতে কবির হোসেন (২০) নামে এক তরুণের মোটরসাইকেল চুরি করার পর তাকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে তারই তিন বন্ধু। বৃহস্পতিবার (৪ জুলাই) ভোরে সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করেছে।
সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) জোয়াহের হোসাইন জানান, বৃহস্পতিবার রাতে কবিরের তিন বন্ধু তার বাড়িতে থাকতে যায়। কবিরসহ তিন বন্ধু মিলে রাতে নেশা করে। কবিরকে বেশি করে নেশা খাইয়ে এক বন্ধুকে পাহারায় রেখে অন্য দুই বন্ধু কবিরের মোটরসাইকেল চুরি করে সিরাজগঞ্জের ভেটুয়া ঘাটে থাকা তাদের অন্য সহযোগীর কাছে রেখে আসে। পরে তারা আবার কবিরের বাড়িতে ফিরে যায়। মোটরসাইকেল চুরির বিষয়টি জানাজানি হবে এই ভয়ে ব্লেড দিয়ে ঘুমন্ত কবিরের গলা কেটে হত্যার চেষ্টা করে তারা। এ ঘটনায় চকবালিয়া গ্রামের জুরান আলীর ছেলে সাকিল (১৯), নগদা গ্রামের হাফিজুরের ছেলে সোহান (২০) ও ধানাটা গ্রামের টিক্কা খানের ছেলে রবিনকে (১৯) গ্রেফতার করা হয়েছে। চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান চলছে।
কবিরের মা কল্পনা বেগম বলেন, ‘সকালে কবিরকে ডাকতে গিয়ে দেখি তার পুরো শরীর কাঁথা দিয়ে ঢাকা। পাশে তিন বন্ধু শুয়ে আছে। ডাকাডাকির একপর্যায়ে সাড়া না দিলে কাঁথা সরিয়ে দেখি গলা দিয়ে রক্ত বের হচ্ছে। আমি চিৎকার করলে লোকজন এসে কবিরকে হাসপাতালে নিয়ে যায় এবং ওই তিনজনকে আটকে রাখে। পুলিশ এসে তাদের নিয়ে যায়।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম