চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেস চালু হবে ঈদের আগেই: রেলমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৫ জুলাই ২০১৯, ১৪:০৩আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৪:১২

চাঁপাইনবাবগঞ্জে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন আগামী ঈদুল আজাহার আগেই ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ চালু হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। শুক্রবার (৫ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরের রেলপথ সম্প্রসারণ প্রকল্প ও রেলস্টেশন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরসহ দেশের যেসব এলাকায় এখনও রেল চালু হয়নি সেসব এলাকায় অতি দ্রুত রেলপথ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি, সোনামসজিদ স্থলবন্দরের রেলপথ সম্প্রসারণের কাজ অতিদ্রুত শুরু হবে। এজন্য পার্শ্ববতী দেশ ভারতের সঙ্গে আলোচনা সাপেক্ষে মালদা পর্যন্ত রেলপথ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

পরে সোনামসজিদ স্থলবন্দরে এক মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী। এসময় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, সংরক্ষিত মহিলা এমপি ফেরদৌসী ইসলাম জেসীসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের কাজ পরিদর্শন করেন এবং এক সমাবেশে যোগদান করেন। এ সময় মন্ত্রী আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেসে’ জেলার জন্য ২৭৬টি আসন বরাদ্দের ঘোষণা দেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম