সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ১০ হাজার টাকায় ধামাচাপার চেষ্টা!

ঝালকাঠি প্রতিনিধি
০৫ জুলাই ২০১৯, ১৫:১১আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৫:৫৪

ঝালকাঠি ঝালকাঠির রাজাপুরে দুই সন্তনের মা এক হিন্দু গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ১০ হাজার টাকা দিয়ে মিটমাট চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। বুধবার সালিশ মীমাংসার প্রস্তাব দেয় স্থানীয় প্রভাবশালী একটি মহল। পরে এদিন রাতে ওই গৃহবধূ বাদী হয়ে রাজাপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

ঘটনার শিকার ওই গৃহবধূ ও স্থানীয়রা সাংবাদিকদের জানান, অনেক আগে থেকেই এলাকার দুই বখাটে সজিব ও রাজ্জাক রাস্তাঘাটে চলাফেরার সময় গৃহবধূকে হয়রানি করে আসছিল। সোমবার সন্ধ্যায় ওই গৃহবধূ গোয়ালঘরে গেলে আগে থেকেই ওঁৎ পেতে থাকা দুই বখাটে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে মুখ চেপে ধরে গোয়ালঘরের পাশে নিয়ে তাকে ধর্ষণ করে তারা। এ সময় ওই দুই বখাটের সহযোগিতায় অজ্ঞাত কয়েকজন লোক পাশেই দাঁড়িয়ে ছিল।

এ ঘটনা জানাজানি হলে এলাকার একটি প্রভাবশালী মহল ধামাচাপা দিতে ওই গৃহবধূকে বিচারের কথা বলে শান্ত করে এবং মঙ্গলবার রাতে সালিশ মীমাংসায় বসে তাকে (গৃহবধূ) ১০ হাজার টাকা চিকিৎসা বাবদ নিয়ে ঘটনাটি চেপে যেতে বলে। ভিকটিম এ প্রস্তাব মেনে না নিয়ে বুধবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে যান এবং ঘটনাটি খুলে বলেন।

অভিযুক্ত ধর্ষক সজিব উপজেলার নৈকাঠি গ্রামের হারুন-অর-রশিদের ছেলে ও রাজ্জাক মৃত ইয়াকুব আলীর ছেলে। এ ব্যাপারে অভিযুক্ত রাজ্জাকের কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে জানায় , ‘সমাজে হেয় করতে একটি মহল আমার নামে মিথ্যা রটাচ্ছে।’ অভিযুক্ত সজিবের কাছে জানতে চাইলে বলে, ‘এরকম কোনও ঘটনাই ঘটেনি।’

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান জানান, ‘ঘটনাটি শুনে জটিল মনে হওয়ায় তাকে (গৃহবধূ) আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেই।’

এ ব্যাপারে রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করা হবে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম