গোবিন্দগঞ্জে চাঁদা আদায়ের সময় ট্রাকচাপায় যুবক নিহতের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
০৫ জুলাই ২০১৯, ১৯:৩৯আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২০:৫২

ওয়াসিম মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার নামে সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় ট্রাকচাপায় ওয়াসিম মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান। 

নিহত ওয়াসিম মিয়া গোবিন্দগঞ্জ পৌর শহরের বুজরুক বোয়ালিয়া গ্রামের এন্তাজ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় রাত দেড়টার দিকে লাঠি হাতে ওয়াসিমসহ কয়েকজন যুবক বিভিন্ন যানবাহনে চাঁদা তুলছিলেন। এ সময় একটি ট্রাককে থামানোর জন্য সিগন্যাল দেন তারা।  ট্রাকচালকের কাছে ৭০ টাকা চাঁদা দাবি করলে চালক তাদের ৫০ টাকা দেন। তারা কম টাকা না নিতে চাইলে চালক দ্রুতগতিতে ট্রাক নিয়ে চলে যান। এতে ট্রাকের চাপায় পিষ্ট হন ওয়াসিম। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

ওসি আকতারুজ্জামান বলেন, ‘ট্রাকচাপায় ওয়াসিমের মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। তবে ওয়াসিম চাঁদা আদায় করছিল কিনা তা জানা যায়নি। ঘাতক ট্রাকটি শনাক্ত ও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের কেউ বিকাল পর্যন্ত কোনও অভিযোগ করেনি।’

জানা যায়, দীর্ঘদিন ধরে পৌরসভার নামে রশিদের মাধ্যমে বিন্দগঞ্জ পৌরশহরের বেশ কয়েকটি এলাকায় যানবাহন থেকে চাঁদা আদায় করা হচ্ছে। নামে-বেনামে শ্রমিক সংগঠনের শ্রমিক ও স্থানীয় যুবকরা গ্রুপভিত্তিক এই চাঁদা তোলেন বলে অভিযোগ যানবাহন চালকদের। চাঁদা আদায়ের প্রতিবাদে সম্প্রতি চালকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তাৎক্ষণিকভাবে পুলিশ ও স্থানীয় প্রশাসন সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু তারপর থেকে কোনও ব্যবস্থা না নেওয়ায় আরও বেপরোয়া হয়ে ওঠে চাঁদা আদায়কারীরা।

পৌরসভার নামে চাঁদা আদায়ের বিষয়ে জানতে পৌর মেয়র আতাউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম