কুমিল্লায় শিয়ালের কামড়ে ১৫ জন আহত

কুমিল্লা প্রতিনিধি
০৫ জুলাই ২০১৯, ২৩:৩৩আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২৩:৩৪

কুমিল্লা কুমিল্লার হোমনায় শিয়ালের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতি ও শুক্রবার দুই দিনে উপজেলার শ্রীমদ্দি এবং গোয়ারীভাঙা গ্রামে শিয়ালের কামড়ে পাঁচজন গুরুতর আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একজনকে  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এর আগে আরও ১০ জন শিয়ালের কামড়ে আহত হয়েছিল।

আহতরা হলেন– শ্রীমদ্দি গ্রামের আতরের নেসা (৬৫) ও বাদশা মিয়া (১৯), গোয়ারীভাঙা গ্রামের মোসাম্মৎ কুহিনুর বেগম (৫০), ইদ্রিস মিয়া (৬৫) ও অহিমন (৫০)। গুরুতর আহত শ্রীমদ্দি গ্রামের আতরের নেসাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান জানান, শুক্রবার রাতে শ্রীমদ্দি গ্রামের দুজন এবং গোয়ারীভাঙা গ্রামের তিনজনসহ মোট পাঁচজন শেয়ালের কামড়ে মারাত্মকভাবে আহত হন। তারা রাতে এবং সকালে হাসপাতালে এসেছেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম