জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরি, বাবা-মেয়ের বিরুদ্ধে চার্জশিট

বরিশাল প্রতিনিধি
০৬ জুলাই ২০১৯, ০৬:৪২আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০৬:৪৩

বরিশাল বরিশালে জাল মুক্তিযোদ্ধা সনদ দিয়ে নারী কনস্টেবল পদে চাকরি নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বাবা-মেয়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ওসি মো. ফরিদুজ্জামান এ চার্জশিট জমা দেন।

চার্জশিটে অভিযুক্তরা হলেন বরিশাল বন্দর থানার চরকেউটিয়া এলাকার মৃত করিম গাজির ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য (সুবেদার) আব্দুল লতিফ গাজী ও তার মেয়ে নারী পুলিশ কনস্টেবল মিল্কী আক্তার।

মামলা সূত্রে জানা যায়, বাবা আব্দুল লতিফ গাজীর নামের জাল মুক্তিযোদ্ধার সনদ দিয়ে ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা কোটায় নারী কনস্টেবল পদে চাকরি পান মিল্কী আক্তার। চাকরিতে যোগদানের পর মিল্কীর বাবার মুক্তিযোদ্ধা সনদ বাছাই শেষে জানা যায় সেটি জাল।

এর আগে ৬ মাসের ট্রেনিং শেষ করে কনস্টেবল হিসেবে বরিশাল মহানগর পুলিশে যোগ দেন মিল্কী। পরে পুলিশ হেডকোটার্সের নির্দেশে রিজার্ভ পুলিশের এসআই কবির হোসেন ২০১৮ সালের ৬ জুন বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ওই মামলায় বাবা-মেয়ে কিছুদিন জেল খাটেন। বর্তমানে তারা জামিনে রয়েছেন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম