ঠাকুরগাঁওয়ে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রকৌশলী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৬ জুলাই ২০১৯, ১১:৫৯আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১২:০১

ঠাকুরগাঁওয়ে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রকৌশলী নিহত ঠাকুরগাঁওয়ের খোচাবাড়ি এলাকায় শনিবার (৬ জুলাই) সকালে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে খেজমত আলী (৩৫) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার দেহনি গ্রামের হাসান আলীর ছেলে। ঢাকায় আকিজ গ্রুপে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন তিনি।
পুলিশ জানায়, মাইক্রোবাসটি যাত্রী নিয়ে ঠাকুরগাঁও থেকে সৈয়দপুরের উদ্দেশে রওনা হওয়ার পথে শহরের খোচাবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংর্ঘষ হয়। এ সময় গুরুতর আহত হন খেজমত আলী। তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। তবে চালক পালিয়ে গেলেও মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। মাইক্রোবাসটির চালক রফিক সৈয়দপুর বিমানবন্দরে ভাড়ায় যাত্রী বহন করতেন। এ বিষয়ে সদর থানার ওসি আশিকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের