পরিকল্পনা করে সিএনজি নিয়ে ভিকটিমের জন্য অপেক্ষা করছিল ধর্ষকরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ জুলাই ২০১৯, ১৫:১৮আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৫:২৬

চট্টগ্রাম চট্টগ্রামের আনোয়ারায় পরিকল্পনা করে কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটানো হয়। ওই কিশোরী কখন কারখানা থেকে বের হবে তার জন্য তিনজন সিএনজি অটোরিকশা নিয়ে অপেক্ষা করছিল। পরে মেয়েটিকে তুলে নিয়ে নির্জন জায়গায় গিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করে তারা। এই ঘটনায় আটক সিএনজিচালক ও আরেক যুবক পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে এই তথ্য জানিয়েছে। শুক্রবার (৫ জুলাই) রাতে কর্ণফুলী এলাকা থেকে এদের আটক করা হয় বলে জানান আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ।

এর আগে গত বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের আনোয়ারা থানাধীন চৌমুহনী এলাকার কালারমার দিঘী এলাকা থেকে ওই কিশোরীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার কর হয়। ছুটির পর কারখানা থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে ওই কিশোরী ধর্ষণের শিকার হন।

গ্রেফতার দুইজন হলেন- মামুন (২০) ও হেলাল (৩০)। এদের মধ্যে মামুন পেশায় সিএনজিচালক।

ওসি দুলাল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারাখানা থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে ধর্ষণের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজনের সম্পৃক্ততার তথ্য পেয়েছি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘তারা পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই জন স্বীকার করেছে ওইদিন তারা দুইজনসহ তিনজন সিএনজি অটোরিকশা নিয়ে স্পটে অপেক্ষা করেছিল। পরে কিশোরী এসে চন্দনাইশ যাওয়ার জন্য গাড়িতে উঠলে তাকে নির্জন রাস্তার পাশে একটি জমিতে নিয়ে ধর্ষণ করে তারা। ধর্ষণের ওই স্পট তারা পুলিশকে দেখিয়েছে।’

ঘটনার পর পুলিশ জানিয়েছিল, ভিকটিম কিশোরী বাড়ি থেকে একাই কারখানায় আসা-যাওয়া করতেন। বুধবার রাত ৮টায় কারখানা ছুটির পর মেয়েটি বাড়ি যাওয়ার উদ্দেশে কারখানা থেকে বের হন। এরপর রাত সাড়ে ৮টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় কালার মার দিঘী এলাকায় স্থানীয়রা দেখতে পান। পরে তার মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম