কামারখন্দে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ জুলাই ২০১৯, ১৭:২৪আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৭:৩৪

সিরাজগঞ্জ

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কাশেম মোড়ে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হন চালকসহ আরও তিনজন।

শনিবার (৬ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে সয়দাবাদ-নলকা মহাসড়কের ওই স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজধানী ঢাকা মিরপুর-১০ এর সেনপাড়া পর্বতার বাসিন্দা আব্দুল মজিদ মজুমদার (৬০) ও তার ভাতিজা আব্দুল খালেক (৫৫)।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, দ্রুতবেগে যাওয়া উত্তরবঙ্গগামী একটি মিনি ট্রাক আরেকটি জ্যাক ট্রাককে ওভারটেক করার সময় পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জ্যাক ট্রাকটির কেবিনে থাকা দুই আরোহী চাচা-ভাতিজার মৃত্যু হয়। আহত হন চালকসহ আরও তিনজন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতদের লাশ উদ্ধার করে দুপুর পর স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম