বিসিএসে ক্যাডার সার্ভিসের দাবিতে বরিশালে নার্সিং শিক্ষার্থীদের সমাবেশ

বরিশাল প্রতিনিধি
০৬ জুলাই ২০১৯, ১৯:২০আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৯:৩৩

বরিশালে নার্সিং শিক্ষার্থীদের সমাবেশ

নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস (বিসিএস সেবা) চালুসহ চার দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে নার্সিং কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।

শনিবার (৬ জুলাই) সকাল ১০টায় শেরে-ই বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসের নার্সিং কলেজ চত্বরে ক্লাস-পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ বিক্ষোভ চলে দুপুর পর্যন্ত। বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন নার্সিং কলেজের শিক্ষার্থী তপু রায়হান খান, টুকু রানী ভান্ডারী, বিজন রায় ও তৃতীয় বর্ষের তাবাসসুম রহমানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, নার্সিং পেশায় প্রথম শ্রেণির সরকারি চাকরির সুযোগ নেই। এ কারণে আমরা স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস (বিসিএস সেবা) চালুর দাবি জানাচ্ছি। এছাড়াও বর্তমানে নার্সিং শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে ইন্টার্ন ভাতা দেওয়া হচ্ছে যা যুগের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।  এ ভাতাকে ২০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানান তারা। একইসঙ্গে শিক্ষাবৃত্তি ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকায় উন্নীত করা, সকল নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্রাকটিস, নার্স পদ সৃষ্টি ও পূরণ করা এবং নতুন কারিকুলাম সংশোধন না করা পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখার দাবি জানান তারা।

এদিকে ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীরা তাদের পেশাগত দায়িত্ব বর্জন করে আন্দোলন শুরু করায় শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নার্সিং সেবা কিছুটা ব্যহত হয়।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম