মাকে মারধরের অভিযোগে ছেলে আটক

কুমিল্লা প্রতিনিধি
০৬ জুলাই ২০১৯, ১৯:৫৮আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২০:০৩

কুমিল্লা

কুমিল্লার লাকসামে বৃদ্ধ মাকে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগে ছেলে জসিম উদ্দিনকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত রহিমা বেগম (৬৫) চিকিৎসার জন্য লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার উপজেলার আজগরা ইউপির কালিয়াচো গ্রামে এই ঘটনা ঘটে। 

শনিবার (৬ জুলাই) এই ঘটনায় পিতা নুর মোহাম্মদ বাদী হয়ে ছেলে জসিমসহ ৩ জনকে আসামি করে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই উপজেলার আজগরা ইউপির কালিয়াচো গ্রামের নুর মোহাম্মদের বড় ছেলে জসিম উদ্দিন (৪০), স্ত্রী শহিদ বেগম (৩৫), নাতনি লিমা আক্তার (১৮)-এর সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। ছেলের স্ত্রী এসে বৃদ্ধ স্ত্রী রহিমা বেগমকে (৬৫) আঘাত করে। এসময় তিনি মাটিতে পড়ে গিয়ে হাত ভেঙে যায়। 

অভিযুক্তের পিতা নুর মোহাম্মদ আরও জানায়, গত কয়েক মাস আগে ছেলে আমার কাছে টাকা পাওয়ার অজুহাতে মিথ্যা মামলা দিয়ে আমাকে ও পারিবারের লোকজনকে নানাভাবে হয়রানি করে।

/এএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম