কক্সবাজারের শরণার্থী শিবিরে চাকরি হলো ৩১৮ স্থানীয় তরুণ-তরুণীর

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৬ জুলাই ২০১৯, ২৩:৪০আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২৩:৫৯

উখিয়ায় জেলা প্রশাসনের আয়োজনে চাকরি মেলায় অতিথিরা



রোহিঙ্গা শরণার্থী শিবিরে কর্মরত বিভিন্ন এনজিওতে ৩১৮ জন স্থানীয়কে চাকরি দেওয়া হয়েছে। শনিবার (৬ জুলাই) সকালে কক্সবাজারের উখিয়া হাই স্কুল মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত চাকরি ও দক্ষতা উন্নয়ন মেলায় তাদের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন। 

রোহিঙ্গাদের কারণে উখিয়া-টেকনাফের বাসিন্দার ক্ষতিগ্রস্তদের বিভিন্ন এনজিওতে চাকরির ব্যবস্থা করতে এই চাকরি মেলার আয়োজন করে জেলা প্রশাসন। এর আগে উখিয়ায় রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় যুবকরা চাকরির জন্য বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিল। 

শনিবার সকালে উখিয়া হাইস্কুল মাঠে দিনব্যাপী এই চাকরি মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল বসানো হয়। অবশ্য ভারী বৃষ্টির কারণে মেলায় খানিকটা ব্যাঘাত ঘটে। 

উখিয়ায় বৃষ্টি ভেজা দিনে চাকরি মেলায় এসেছেন চাকরি প্রার্থীরা।

মেলায় কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও ব্যুরোর মহাপরিচালক এবং সরকারের অতিরিক্ত সচিব কে এম আবদুস সালাম। অনুষ্ঠানে বক্তৃতা রাখেন জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন,অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, এনজিওদের সমন্বয় সংস্থা ইন্টারসেকটর কো-অর্ডিনেটর গ্রুপ (আইএসসিজি) এর সিনিয়র কো-অর্ডিনেটর মিস নিকোল এপটিং, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান প্রমুখ। 

 অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মেলায় স্পট রিক্রুটমেন্টের মাধ্যমে রোহিঙ্গা শিবিরে কর্মরত বিভিন্ন এনজিওতে ৩১৮ জন প্রার্থীর চাকরির ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আরও তিন হাজার প্রার্থী এনজিওর চাকরির জন্য অনলাইনে আবেদন করেছেন। পরবর্তীতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও কর্মশালায় দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আবেদনকারীদের নিকট থেকেও পর্যায়ক্রমে চাকরির ব্যবস্থা করা হবে।



/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম