নরসিংদীতে ইজিবাইক ছিনতাইকারী চক্রের আট সদস্য গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
০৭ জুলাই ২০১৯, ১৭:১২আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৮:১৪

গ্রেফতার ইজিবাইক ছিনতাইকারী নরসিংদীতে চালককে জিম্মি করে ইজিবাইক ও মিশুক (যন্ত্রচালিত ছোট রিকশা) ছিনতাইকারী চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার থেকে শনিবার (৬ জুলাই) রাত পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো−পটুয়াখালীর সবুজ মিয়া (৩৫), জাহাঙ্গীর হোসেন (৩৩), বরিশালের শাহ আলী (৪৮), কুমিল্লার শাওন (২৪), বাগেরহাটের সিরাজ মিয়া (৩৬), ঢাকার আরিফ (২৪), নরসিংদীর বুলবুল (২৮) ও তপন মিয়া (২৩)। সিরাজ, সবুজ, জাহাঙ্গীর, শাহ আলী ও আরিফকে ঢাকা থেকে এবং নারায়ণগঞ্জ থেকে শাওন গ্রেফতার হয়। তাদের কাছ থেকে চোরাই দুটি ইজিবাইক ও তিনটি মিশুক উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা ইজিবাইক ও মিশুক পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, দীর্ঘদিন ধরে চক্রটি নরসিংদীসহ আশপাশের জেলায় চালকদের জিম্মি ও অজ্ঞান করে ইজিবাইক, মিশুক চুরি ও ছিনতাই করে আসছে। ছিনতাই করা এসব ইজিবাইক পরে কম দামে বিক্রি করা হয়। এসব ঘটনার জের ধরে গোপন তথ্যের ভিত্তিতে গত তিন দিন ধরে (বৃহস্পতি, শুক্র ও শনিবার) ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। 

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম