বেনাপোল চেকপোস্টে যাত্রীদের জন্য ট্রলি ব্যবস্থা চালু

বেনাপোল প্রতিনিধি
০৭ জুলাই ২০১৯, ১৮:০৪আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৮:০৬

বন্দরের লিংক রোড ও প্যাসেঞ্জার টার্মিনালে পাসপোর্ট যাত্রীদের জন্য ট্রলি ব্যবস্থা উদ্ধোধন যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে বন্দরের লিংক রোড ও প্যাসেঞ্জার টার্মিনালে পাসপোর্ট যাত্রীদের জন্য ট্রলি ব্যবস্থা চালু করা হয়েছে। রবিবার (৭ জুলাই) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনআরবি) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এ ব্যবস্থার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ট্রলি ব্যবস্থা চালুর ফলে যাত্রীদের হয়রানি কমবে, বহিরাগত দালালরা যাত্রীদের ব্যাগেজ টানাটানি করতে পারবে না।
এনআরবি চেয়ারম্যান বলেন, এবারের বাজেট বিনিয়োগ ও ব্যবসাবান্ধব হয়েছে। দেশে যাতে বিনিয়োগ বেশি হয় সেজন্য শুল্ক হার অ্যাডজাস্ট করা হয়েছে। কোনও কোনও ক্ষেত্রে বাড়ানো ও কমানো হয়েছে। দেশে বিনিয়োগ হলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এতে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য খন্দকার আমিনুর রহমান, বেনাপোল বন্দরের পরিচালক প্রদোষ কান্তি, বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাবেক সভাপতি শামসুর রহমান, নুরুজ্জামান, খায়রুজ্জামান মধু প্রমুখ।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম