দিক ভুলে বাংলাদেশে ঢুকে পড়া ৫১৯ ভারতীয় জেলে আটক

পটুয়াখালী প্রতিনিধি
০৭ জুলাই ২০১৯, ১৮:৩৪আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৮:৫৩

বঙ্গোপসাগরে ট্রলার (ফাইল ফটো)

বঙ্গোপসাগরে ভারতের ৩২টি ট্রলার নিয়ে অনুপ্রবেশ করায় পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ থেকে ভারতের ৫১৯ জেলেকে আটক করেছে পায়রা বন্দর কোস্টগার্ড। রবিবার (৭ জুলাই) দুপুরে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের মৌডুবি পয়েন্ট থেকে তাদের আটক করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় দিক ভুলে তারা বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে।
কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান বলেন, ‘দুপুরের দিকে বঙ্গোপসাগরে সারিবদ্ধভাবে ৩২টি ট্রলার নিয়ে ভারতের ৫১৯ জেলে সাগরের দিকে যাচ্ছিলো। এ সময় বাংলাদেশে অনুপ্রবেশ করায় কোস্টগার্ড রামনাবাদ পয়েন্ট থেকে তাদের আটক করে। শনিবার সমুদ্র উত্তাল থাকায় ভারতীয় জেলেরা দিক ভুল করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে এবং একটা তীরে আশ্রয় নেয়।’
কোস্ট গার্ডের দক্ষিণ জোনের ক্যাপ্টেন মো. মইন উদ্দিন বলেন, ‘ভারতীয় জেলেদের আশ্রয় দেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে ভারতীয় সীমানায় তাদের পৌঁছে দেওয়া হবে।’

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম