অনিয়মের দায়ে কুষ্টিয়ার দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি
০৭ জুলাই ২০১৯, ২৩:০৯আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২৩:১০

কুষ্টিয়া

কুষ্টিয়ায় দুই প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার (৭ জুলাই) দুপুরে শহরের এনএস রোডের কুমকুম ফার্মেসি ও ক্যাফে ডি পাস্তা রেস্টুরেন্টকে অনিয়মের দায়ে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, দুপুরে শহরের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এরমধ্যে কুমকুম ফার্মেসির মালিক শিশিত কুমার বিশ্বাসকে ফিজিসিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে শহরের ক্যাফে ডি পাস্তা রেস্টুরেন্টের মালিক মো. মোজাফ্ফর হোসেনকে অপরিষ্কার-অপরিচ্ছন্ন এবং ফ্রিজের মধ্যে কাঁচা মাংস এবং একই সাথে বাসি খাবার রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম