নারায়ণগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০১৯, ২৩:৪০আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২৩:৪১

দুর্ঘটনায় বিক্ষুব্ধরা বন্ধন পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকাগামী বন্ধন পরিবহনের একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (৭ জুলাই) রাত ১০ টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল ইসলাম বাদল (২০)। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টায় বন্ধন পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরোহী বাসের নিচে চাপা পড়ে মারা যান। এ সময় আহত হন মোটরসাইকেলটির আরও দুই আরোহী। পরে স্থানীয়রা তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সাইনর্বোড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিক্ষুব্ধরা বন্ধন পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন পারভেজ জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম