মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
০৮ জুলাই ২০১৯, ০১:১২আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০১:১৪

রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকায় মাদক সেবনের টাকা না দেওয়ায় ছেলে মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে গোদাগাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চাইপাড়া আরিচপুর গ্রামে এ ঘটনা ঘটে।  গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।

নিহতের নাম সেলিনা বেগম (৫০)। তার স্বামীর নাম শাহাবুদ্দিন মাস্টার। মাদকাসক্ত ছেলের নাম সালেক (৩২)। সে রাজশাহী কলেজ থেকে মাস্টার্স পাস করে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতো। পরে মাদক সেবনের কারণে চাকরি চলে যায়।

ওসি জানান, সালেক প্রায়ই মাদকের জন্য বাড়ি থেকে জোর করে টাকা নিতো। রবিবার রাতে বাবা বাড়িতে না থাকায় মায়ের কাছে টাকা চায় সে। মা টাকা দিতে অপরাগতা জানালে সালেক তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। সালেকরা দুই ভাই ও দুই বোন। তার ভাইবোনেরা বাড়িতে থাকতো না।

ওসি জাহাঙ্গীর আলম আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সালেককে আটকের চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম