এরশাদ মারা গেলে রংপুরের বাড়িতে দাফনের দাবি জাপা নেতাদের

রংপুর প্রতিনিধি
০৮ জুলাই ২০১৯, ২০:১৬আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২০:২৫

রংপুরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদের মৃত্যুর পর তার অছিয়তকৃত স্থান রংপুরে তার বাড়ি ‘পল্লী নিবাসে’ দাফন করার দাবি জানানো হয়েছে। আজ সোমবার (৮ জুলাই) বিকালে রংপুর নগরীর জিএল রায় রোডে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানার রংপুর জাতীয় পার্টির নেতারা। 

রংপুর সিটি করপোরেশনের মেয়র জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা সংবাদ সম্মেলনে এ দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দুই সপ্তাহ ধরে আমাদের রাজনৈতিক পিতা এরশাদ গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা তার আশু সুস্থতা কামনা করছি। তবে যে কোনও মৃত্যু প্রকৃতির একটি নির্ধারিত নিয়ম। অসুস্থ অবস্থায় তিনি মারা গেলে তাকে তার ওছিয়তকৃত স্থান পল্লী নিবাসে দাফন করার দাবি জানাই আমরা।’

মেয়র বলেন, ‘অসুস্থ হওয়ার কিছুদিন আগে এইচ এম এরশাদ রংপুরে এসে দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে আলাপচারিতায় তার অন্তিম ঠিকানা রংপুরে তার বাস ভবন পল্লী নিবাসে করার জন্য ওসিয়ত করে যান। সে জন্য তিনি প্ল্যানিংও করেছিলেন। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তা জনসম্মুখে বলে যেতে পারেননি। সে কারণে রংপুরসহ বিভাগের সব নেতাকর্মীর পক্ষে এরশাদকে তার ওসিয়তকৃত স্থান পল্লী নিবাসে দাফন করার আকুল আবেদন জানাই।’

সংবাদ সম্মেলনে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জাপা নেতা আজমল হোসেন লেবুসহ নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিটি মেয়র বলেন, ‘দলের নীতি নির্ধারকরা এবং বিভিন্ন নেতা  এরশাদ মারা গেলে বিভিন্ন স্থানে দাফন করার কথা বলেছেন। এরশাদ যেহেতু জাতীয় নেতা আমরাও চেয়েছিলাম জিয়াউর রহমানের মতো চন্দ্রিমা উদ্যানের মতো কোনও পাবলিক প্লেসে তাকে দাফন করা হবে। আমরাও চেয়েছিলাম এরশাদ সোহরাওয়ার্দী উদ্যানের তিন নেতার সমাধির পাশে সমাধিস্ত হবেন। যাতে তাকে সব স্তরের মানুষ, দলের নেতাকর্মীসহ সবাই শ্রদ্ধা নিবেদন করতে পারে। কিন্তু সরকার যেহেতু এখানো এ ব্যাপারে কোন কোনও ঘোষণা কিংবা পদক্ষেপ নেয়নি, সেকারণে আমরা এরশাদের ওসিয়তকৃত স্থানে তাকে দাফন করার দাবি জানাচ্ছি।’

আরও পড়ুন- এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত: জিএম কাদের

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম