স্কুলে আসার পথে দুর্ঘটনায় শিক্ষক নিহত

রাজশাহী প্রতিনিধি
০৯ জুলাই ২০১৯, ১৪:০৪আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৪:১৩

রাজশাহী রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের দর্গাপাড়া মোড় এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষকের নাম আবদুল হালিম (৩২)। তিনি কশবা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। হালিম মোহনপুর উপজেলার দেওয়ান বেড়াবাড়ি এলাকার মৃত এবারত আলীর ছেলে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, আবদুল হালিম মোটরসাইকেলে করে স্কুলে আসছিলেন। পথে হরিপুর দর্গাপাড়া মোড়ের পাশে একটি বাসের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর লতিফ শাহ্ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম