থান‌চি‌তে ২৫ পর্যটক আটকা

‌বান্দরবান প্র‌তি‌নি‌ধি
০৯ জুলাই ২০১৯, ১৫:২১আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৬:৩২

সাঙ্গু নদীর পা‌নি বিপদসীমার ওপরে বান্দরবা‌নের থান‌চি‌র রেমাক্রী‌তে আটকা প‌ড়ে‌ছেন ২৫ জন পর্যটক। তারা বর্তমা‌নে থান‌চি রেমাক্রী ইউ‌নিয়‌নের রেমাক্রী বাজা‌রের বি‌জি‌বি ক্যা‌ম্পে নিরাপ‌দে র‌য়ে‌ছেন। মঙ্গলবার (৯ জুলাই) থা‌ন‌চি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আ‌রিফুল হক মৃদুল এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। সাঙ্গু নদীর পা‌নি বিপদসীমার ওপরে

ইউএনও ব‌লেন, ‘বৃ‌ষ্টি‌ শুরু হওয়ার আগে এই ২৫ জন পর্যটক থান‌চির রেমাক্রীর নাফাখুম দেখ‌তে যান। তারা যাওয়ার পরপরই বৃ‌ষ্টি শুরু হলে সাঙ্গু নদীর পা‌নি বিপদসীমা অতিক্রম করে। নৌ চলাচল বন্ধ হ‌য়ে তারা আটকা প‌ড়েন। বর্তমা‌নে তারা বি‌জি‌বি ক্যা‌ম্পে নিরাপ‌দে আছেন ব‌লে বি‌জি‌বির মাধ্যমে জানা ‌গেছে। আবহাওয়া স্বাভা‌বিক হ‌লেই তারা ফির‌তে পারবেন।’

এ‌দি‌কে বান্দরবান হো‌টেল মো‌টেল মা‌লিক স‌মি‌তির সে‌ক্রেটারি মো. সিরাজুল ইসলাম জানান, বর্তমা‌নে বান্দরবান সদ‌রে কোনও হো‌টেল মো‌টে‌লে পর্যটক নেই। সাঙ্গু নদীর পা‌নি বিপদসীমার ওপরে

টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বেড়ে বান্দরবান-চট্টগ্রাম সড়কের বাজালিয়ায় প্রধান সড়ক পানিতে ডুবে গেছে। এ কারণে মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার মধ্যরাত থেকে শুরু হয় ভারী বর্ষণ। এর ফলে সোমবার পাহাড় ধসে সড়কের ওপর পড়ে বান্দরবান থেকে রুমা ও থানচির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন- বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম