ধুনটে গরু ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
০৯ জুলাই ২০১৯, ২০:৫২আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২০:৫২

বগুড়া

বগুড়ার ধুনটে এক গরু ব্যবসায়ীকে মারধর করে লাখের অধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মঙ্গলবার (৯ জুলাই) ওই কৃষক ধুনট থানায় ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

ধুনট থানার এসআই প্রদীপ কুমার এই তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি মধ্যপাড়া এলাকার মৃত আলিমুদ্দিনের ছেলে আল-আমিন বিভিন্ন হাট-বাজারে গরু কেনাবেচা করে জীবিকা নির্বাহ করেন। সোমবার সন্ধ্যায় আল-আমিন রায়গঞ্জের সলঙ্গা হাটে গরু বিক্রি করে বাড়ির দিকে রওনা দেন। ধুনটের মথুরাপুর বাজার এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে মারধর করতে থাকে। এসময় দুর্বৃত্তরা ওই ব্যবসায়ীর পকেটে থাকা গরু বিক্রির এক লাখ ২০ হাজার ৮৬০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ধুনট থানার এসআই প্রদীপ কুমার বলেন, ‘থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম