ঘুষ নেওয়ার সময় মৎস্য কর্মকর্তা আটক

দিনাজপুর প্রতিনিধি
০৯ জুলাই ২০১৯, ২০:৫২আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২১:১৭

দিনাজপুর দিনাজপুরের পার্বতীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম সরকারকে (৫৫) ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের নিজ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তার কাছ থেকে ঘুষের ২০ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।

দিনাজপুর সমন্বিত জেলা দুদকের উপ-পরিচালক আবু হেনা মো. আশিকুর রহমান জানান, সবুজ ইসলাম নামে এক ঠিকাদার রেজাউল করিম সরকারের কাছে সরকারি পুকুর খননের বিল পরিশোধের জন্য যান। পুকুর খননের বিল হয়েছে ৩২ লাখ টাকা। ঠিকাদার সবুজ ইসলামের ৩২ লাখ টাকা বিল পরিশোধের জন্য মৎস্য কর্মকর্তা রেজাউল করিম সরকার ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। আজ মঙ্গলবার দুপুরে সেই ৫ লাখ টাকার কিছু অংশ ২০ হাজার টাকা দিতে মৎস্য কার্যালয়ে আসেন সবুজ। এ সময় মৎস্য কর্মকর্তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করা হয়।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম