আ.লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় মামলা

রাজবাড়ী প্রতিনিধি
০৯ জুলাই ২০১৯, ২২:২৯আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:২৯

রাজবাড়ী

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদিপ্ত চক্রবর্তি কান্ত ও তার বন্ধু ব্যবসায়ী মো. আলাউদ্দিন মিয়াকে হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) বিকালে গোয়ালন্দ ঘাট থানায় ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেন প্রদিপ্ত চক্রবর্তি কান্ত।

এজাহারে বলা হয়,  ৮ জুলাই আনুমানিক সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে গোয়ালন্দ পৌর ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিল শেষ করে মো. আলাউদ্দিন মিয়াকে সঙ্গে নিয়ে প্রাইভেট কারে রাজবাড়ী ফিরছিলেন প্রদিপ্ত চক্রবর্তি। গোয়ালন্দ ফরিদপুর মহা সড়কের জমিদার ব্রিজ এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাদের পথরোধ করে। এসময় ৮-১০ টি মোটর সাইকেলে ১৫-২০ জন লোক হাতুড়ি দিয়ে প্রাইভেট কারের গ্লাস ভেঙে দুই জনের ওপরেই এলোপাতাড়ি হামলা করে। এতে আলাউদ্দিনের বাম হাতের ৩টি স্থানে ভেঙে যায় ও প্রদিপ্ত চক্রবর্তি কান্তর শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ সফি জানান, হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদিপ্ত চক্রবর্তি কান্ত বাদী হয়ে একটি মামলা করেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম