ফটিকছড়িতে ছেলেধরার গুজব ছড়ানোর অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ জুলাই ২০১৯, ০০:০০আপডেট : ১০ জুলাই ২০১৯, ১২:৫৫

চট্টগ্রাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছেলেধরার গুজব ছড়ানোর অভিযোগে আবু তৈয়ব মুহাম্মদ মুজিবুল হক নামে এক ব্যক্তিকে আটক করেছে ভুজপুর থানা পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) বিকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন সুয়াবিল টেক এলাকা থেকে তাকে আটক করা হয়। ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

আটক মুজিব সুয়াবিল টেক এলাকার হযরত আবদুল মালেক শাহ (রহ.) মাদ্রাসা ও এতিমখানার পরিচালক।

শেখ আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুজিবুল হক দুই-তিন দিন আগে তার ফেসবুকে ছেলে ধরার নিয়ে গুজব প্রচার করছিলেন। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ায় বিকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এখন তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উপযুক্ত তথ্য প্রমাণ না দিতে পারলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম