চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ জুলাই ২০১৯, ০১:০৮আপডেট : ১০ জুলাই ২০১৯, ০১:১০

গাজী মো. সিরাজ উল্লাহ চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে চকবাজার আনিকা কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদকের পদেও রয়েছেন।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘নাশকতার অভিযোগে গাজী সিরাজের বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। ওয়ারেন্ট থাকায় অভিযান চালিয়ে তাকে আজ গ্রেফতার করা হয়।’
প্রসঙ্গত, ২০১৩ সালের ২১ জুলাই সর্বশেষ চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। ১১ সদস্যের ওই কমিটিতে গাজী সিরাজ সভাপতি নির্বাচিত হন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম