গাজীপুরে অপহৃত তিন স্কুলছাত্রীর একজন রাজশাহীতে উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
১১ জুলাই ২০১৯, ০১:০৯আপডেট : ১১ জুলাই ২০১৯, ০১:১৪

পুলিশ (ফাইল ফটো)

গাজীপুরের শ্রীপুর থেকে অপহরণ হওয়া তিন স্কুলছাত্রীর মধ্যে একজনকে রাজশাহীতে উদ্ধার করেছে পুলিশ। অন্য দুইজনকেও উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নগরীর তালাইমারী মোড় থেকে তাকে উদ্ধার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস এই তথ্য নিশ্চিত করেছেন।

ছাত্রীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, তিন ছাত্রীই গাজীপুরের শ্রীপুর মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সকাল ৯টায় স্কুলে যাওয়ার পথে তাদের পথ আটকে হায়েস মাইক্রোবাসে ওঠানো হয়। পরে জ্ঞান ফেরার পর তালাইমারী মোড়ে গাড়ি থামালে সে গাড়ির দরজা খুলে লাফিয়ে পড়ে। এরপর স্থানীয় এক ব্যক্তি তাকে মতিহার থানায় হস্তান্তর করে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস জানান, আমরা পুলিশের পক্ষ থেকে হায়েস গাড়িটি আটকের জন্য প্রতিটি মোড়ে মোড়ে চেকিং করছি। আশা করছি গাড়িটিসহ তাদের আটক করতে পারবো। এছাড়া মেয়েটিকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। সেই সঙ্গে তার পরিবারের সঙ্গেও যোগাযোগ করানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম