ব্যাংকের ভল্টের তালা ভেঙে ২৪ লাখ টাকা চুরির অভিযোগ, নাইটগার্ড আটক

চাঁদপুর প্রতিনিধি
১২ জুলাই ২০১৯, ০৩:৩৫আপডেট : ১২ জুলাই ২০১৯, ০৪:০১

ব্যাংকের ভল্টের তালা ভেঙে ২৪ লাখ টাকা চুরির অভিযোগ, নাইটগার্ড আটক

চাঁদপুরের মতলব দক্ষিণে কৃষি ব্যাংকের ভল্টের তালা ভেঙে ২৪ লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে নাইটগার্ড মোঃ মোস্তফা মিয়া (৪০)-কে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল এই তথ্য জানিয়েছেন।

ব্যাংকের ব্যবস্থাপক মো. আমির হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটেছে ।

তিনি বলেন, ‘সকালে নাইটগার্ড মোস্তফা মিয়া ফোন করে আমাকে জানায় ব্যাংকের ভল্ট এর তালা ভেঙে টাকা নিয়ে গেছে। এ খবর শুনে দ্রুত ব্যাংকে এসে দেখি ভল্ট রুমের গেটের তালা ভাঙা, ভল্টের তালা ভাঙা, জানালার গ্রিল ভাঙা এবং ভল্টে থাকা নগদ ২৪ লাখ ১১ হাজার একশত পাঁচ টাকা এবং ১০০ টাকা মূল্যের ২১টি প্রাইজবন্ড নিয়ে গেছে। তবে এ ঘটনার পর ব্যাংকের নাইটগার্ড মোস্তফা মিয়া অক্ষত অবস্থায় রয়েছেন।’

বিষয়টি মতলব দক্ষিণ থানাকে অবহিত করলে থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. ইব্রাহিম খলিল ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে নাইটগার্ড মো. মোস্তফা মিয়াকে আটক করে।

মতলব দক্ষিণ থানার ওসি একেএমএস ইকবাল জানান, ‘নাইটগার্ডকে আটক করেছি। মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম