ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের ধরপাকড়

আন্তর্জাতিক ডেস্ক
০১ মে ২০২৪, ১১:০৫আপডেট : ০১ মে ২০২৪, ১২:৪৫

সম্প্রতি ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারীদের প্রতিবাদে সরব হয়ে ওঠেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পুলিশ ডাকতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। দেশটির কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালিয়ে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পুলিশ প্রবেশের কিছুক্ষণ পরই একটি চিঠি প্রকাশ করেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনোচে শফিক। চিঠিতে পুলিশকে কমপক্ষে ১৭ মে পর্যন্ত ক্যাম্পাসে থাকার অনুরোধ জানান তিনি।

তিন ঘণ্টার মধ্যে ক্যাম্পাসটি থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। এসময় ‘ডজন ডজন’ বিক্ষোভকারীকে গ্রেফতার করার কথা জানান একজন মুখপাত্র।

রাত ৯টার দিকে অভিযান শুরুর চিত্রটি টেলিভিশন প্রচার করা হয়। সেখানে ক্যাম্পাসে হেলমেটধারী পুলিশদের ভিড় দেখা যায়। তারা চিৎকার করে ক্যাম্পাস খালি করার কথা জানান।

বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স

শিগগিরই পুলিশ অফিসাররা লাইন ধরে হ্যামিল্টন হলের একটি একাডেমিক ভবনে উঠেন। মঙ্গলবার ভোরবেলা ভবনটির দরজা জানালা ভেঙ্গে বিক্ষোভকারীরা সেটি দখলে নিয়েছিল।

গাড়ি ব্যবহার করে একটি মইয়ের সাহায্যে জানালা দিয়ে ভবনটির দ্বিতীয় তলার প্রবেশ করে পুলিশ। তখন ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা পুলিশকে ব্যঙ্গ করে ‘লজ্জা, লজ্জা’ বলে চিৎকার করে।

গ্রেফতারকৃত বিক্ষোভকারীদের ধরে নিয়ে যাওয়ার সময় ভবনের বাইরে বিক্ষোভকারীরা ‘মুক্ত, মুক্ত, মুক্ত প্যালেস্টাইন’ বলে স্লোগান দেয়।

বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স

কলাম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপার্টহেড ডাইভেস্টের শিক্ষার্থীদের এক আলোচক স্বেদা পোলাট। তিনি বলেছেন,‘কলম্বিয়া আগামী পাঁচ বছরে এই শিক্ষার্থীদের নিয়ে গর্ব করবে।’

অফিসাররা স্বেদাসহ অন্যান্যদের ক্যাম্পাস ছেড়ে যাওয়ার জন্য চিৎকার করলে তিনি বলেন, শিক্ষার্থীরা কোনও বিপদ ডেকে আনেনি। তখন পুলিশকে পিছু হটতে আহ্বান জানান এই শিক্ষার্থী।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম